সেবাশ্রয়ের নামে চরম স্ক্যাম! অভিষেককে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর

‘সেবাশ্রয়’ শিবিরকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনে এই ঘটনাকে একটি বড় মাপের কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও হুশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালী কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিধানসভায় সেবাশ্রয় শিবিরের কারবার নিয়ে বিস্ফোরক তথ্য তুলে ধরে বিরোধী দলনেতা দাবি করেন, চিকিৎসার নামে সেখানে প্রহসন চালানো হচ্ছিল। তিনি অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে চিকিৎসার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এই ঘটনায় একটি মেশিন সিজ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডাক্তার রাজীব বিশ্বাসের চিঠির প্রসঙ্গও উঠে এসেছে। এই জঘন্য অপরাধের তদন্তে এসটিএফ (STF), সিআইডি (CID), দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ এবং মেডিক্যাল বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *