গ্রেফতার করলেও ভয় নেই, মোদির ছবি নিয়ে মুখ খুললেন শ্রীলেখা!

কলকাতার একটি ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর একটি ‘বিকৃত’ কার্টুন ও আপত্তিকর পোস্টার হাতে ছবি তোলার অভিযোগে টলিপাড়ার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে দুটি থানায় এফআইআর দায়ের হয়েছে। গত শুক্রবারের ওই মিছিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় এবং বিজেপি কর্মী সঞ্জয় পোইরা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন। প্রধানমন্ত্রীর অবমাননা ও সমাজে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিজেপির পক্ষ থেকে অভিনেত্রীর দ্রুত গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় শ্রীলেখা মিত্র দাবি করেছেন, ঘটনাটি অনিচ্ছাকৃত। তার ভাষ্য অনুযায়ী, হট্টগোলের মধ্যে অন্য এক ব্যক্তি হঠাৎ পোস্টারটি তার হাতে ধরিয়ে দেন এবং চোখে চশমা না থাকায় তিনি পোস্টারের বিষয়বস্তু খেয়াল করতে পারেননি। এদিকে, অভিনেত্রীর এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তাকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আইনি লড়াইয়ের জন্য তারা আদালতের দ্বারস্থ হবে। বর্তমানে আনন্দপুর ও বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিযোগগুলো খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *