দিল্লি পুলিশের মিথ্যা ফাঁস! আন্দোলনকারীদের ওপর পেলেট গান চালানোর কথা স্বীকার করল সিআরপিএফ!

‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সংসদ অভিযান চলাকালীন আন্দোলনকারীদের ওপর পেলেট গান বা ছররা গুলি চালানোর ঘটনা এতকাল অস্বীকার করলেও, এবার তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। সিআরপিএফ-এর অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে যে, গত ২০ জুলাই ‘নিট’ প্রশ্নফাঁস বিরোধী মিছিলে কনৌট প্লেস এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক র‍্যাফ জওয়ান কমান্ডারের অনুমতি নিয়ে সাত রাউন্ড গুলি চালিয়েছিলেন। এর মধ্যে পাঁচ রাউন্ড সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোঁড়া হয় এবং বাকি দুই রাউন্ড রাস্তায় ফায়ার করা হয়।

এই দমনপীড়নের ঘটনায় আহতদের তালিকায় রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহিল লোচাব, গুরগাঁওয়ে কর্মরত ইরশাদ শেখ এবং ‘আউটলুক’ ম্যাগাজিনের এক সাংবাদিকসহ বেশ কয়েকজন। এর আগে এই অভিযান নিয়ে ওঠা অভিযোগ প্রশাসনিকভাবে অস্বীকার করা হলেও, কেন্দ্রীয় বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় জাতীয় রাজনীতিতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *