কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না? আপনি কি ‘সিগালিং’-এর মারাত্মক ফাঁদে পড়েছেন!
বর্তমান ডেটিং ট্রেন্ডে ‘সিগালিং’ নামক এক নতুন মানসিক খেলার শিকার হচ্ছেন অনেকে, যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিষাক্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সাগরের সিগাল পাখির আচরণের সঙ্গে মিল রেখে নাম রাখা এই প্রবণতায় সঙ্গী নিজে কোনো সম্পর্কের দায়বদ্ধতা বা ভবিষ্যৎ পরিকল্পনা না করলেও, অপরজনকে অন্যের হতেও দিতে চান না। মূলত ইগো বা আত্মতৃপ্তির জায়গা থেকে তারা সঙ্গীর আবেগ ও সময়কে নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন, যার ফলে এই ধরনের সম্পর্কে জড়িয়ে থাকা ব্যক্তিরা কেবল মানসিক অশান্তিই ভোগ করেন না, বরং সঠিক মানুষকে খুঁজে পাওয়ার সুযোগও হাতছাড়া করেন।
এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় হিসেবে বিশেষজ্ঞরা মনের ওপর নিয়ন্ত্রণ আনা এবং নির্দিষ্ট বাউন্ডারি বা সীমারেখা নির্ধারণের পরামর্শ দিচ্ছেন। যদি সঙ্গী সম্পর্কের ব্যাপারে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি না দেন, তবে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দূরত্ব বজায় রাখাই এর একমাত্র সমাধান। আত্মশক্তিতে বলীয়ান হয়ে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে মুভ অন করাই এই জটিল বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার কার্যকর উপায়।