বামেদের হিংসার প্রতিবাদে শিয়ালদহ থেকে ধর্মতলা কাঁপল বিজেপির তেরঙ্গা যাত্রা!
গত শুক্রবার বামেদের মিছিলে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং শহরে বিশৃঙ্খলা প্রতিরোধের বার্তা দিয়ে সোমবার কলকাতায় ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করল বিজেপি। উত্তর কলকাতা জেলা বিজেপির উদ্যোগে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল আয়োজিত হয়। উল্লেখ্য, গত শুক্রবারের ঐ মিছিলে ডোরিনা ক্রসিংয়ের কাছে পুলিশ ও সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সোমবারের এই কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের বিজেপি নেতারা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিধায়ক সজল ঘোষ ঘটনায় জড়িত আরও বেশি সংখ্যক মানুষকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই দিনে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্তও বিজেপির পক্ষ থেকে এই ‘তিরঙ্গা যাত্রা’ পালিত হয়। মিছিলে বিজেপি কর্মীদের হাতে কীটনাশক স্প্রে বোতল নিয়ে প্রতীকী প্রতিবাদ করতেও দেখা যায়, যা শহরের রাজনৈতিক আবহে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।