২০২৬ পুজোয় কলকাতার বুকে আসছে জয়পুরের মায়াবী হাওয়া মহল!

কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ২০২৬ সালের পুজোয় জয়পুরের ঐতিহাসিক ‘হওয়া মহল’-এর আদলে মণ্ডপ তৈরির ঘোষণা করেছে। ৯৫৩টি জানলা বিশিষ্ট এই স্থাপত্যের নান্দনিক রূপ ফুটিয়ে তুলতে কমিটির একটি প্রতিনিধি দল জয়পুর ঘুরে সরেজমিন পরিদর্শন করেছে। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিমাশিল্পী প্রদীপ রুদ্রপাল এবং পুরোহিত সোমেশ শাস্ত্রীকে এবারও তাঁদের দায়িত্বেই বহাল রাখা হয়েছে। এছাড়াও, দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাব তাদের মণ্ডপের থিম হিসেবে গুজরাতের সোমনাথ মন্দিরকে বেছে নিয়েছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজোয় প্রশাসনিক ও নির্মাণশৈলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গত নয় বছর মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকা রূপকার রোমিও হাজরার পরিবর্তে এবার সুন্দরবনের মিনাখাঁর গৌরী ডেকোরেটর্সকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পরিচালন ব্যবস্থার আওতায় পুজোর কাজে শুধুমাত্র সদস্যরাই নন, স্থানীয় বাসিন্দাদেরও যুক্ত করা হচ্ছে। সেই লক্ষ্যে একটি নতুন ‘মহিলা শাখা’ গঠন করা হয়েছে এবং আগামী ১৫ আগস্টের পর থেকে সাধারণের জন্য সদস্যপদের আবেদন গ্রহণ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *