মধ্যরাতে বড় সিদ্ধান্ত, আন্দোলনের পথ থেকে সরলেন সিজেপি!

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান পরিবর্তন করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাস। সোমবার মধ্যরাতে কেন্দ্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তিন ঘণ্টার এক জরুরি ম্যারাথন বৈঠকের পর তিনি আন্দোলনের কর্মসূচি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। সিজেপির দাবি ছিল, আন্দোলনকারী পড়ুয়া ও ভলান্টিয়ারদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, যা নিয়ে সোমবার প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে সঙ্গে নিয়ে দলটির পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছিল।

মধ্যরাতের ওই বৈঠকের পর সৌরভ দাস সামাজিক মাধ্যমে জানান, সরকার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বৈঠকে বিহার ও আসাম সরকারের তৈরি মামলার এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির খসড়া বিজ্ঞপ্তি সিজেপি নেতাদের দেখানো হয়েছে। পাশাপাশি, কেন্দ্রসহ অন্যান্য এনডিএ-শাসিত রাজ্যগুলিও মঙ্গলবারের মধ্যে একই ধরনের সরকারি বিজ্ঞপ্তি জারি করবে বলে আশ্বাস দিয়েছে। সরকারি আশ্বাসের প্রেক্ষিতে আপাতত বড় কোনো আন্দোলনের পথে হাঁটছে না সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *