আন্দোলনকারীদের পাশে কপিল সিব্বলের ১ কোটির বিশাল ফান্ড!

দেশজুড়ে আন্দোলনরত ছাত্র ও যুবসমাজকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) আনুষ্ঠানিকভাবে ‘লিগ্যাল এইড সেল’ গঠনের ঘোষণা করেছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে এই উদ্যোগের পাশাপাশি পুলিশি নির্যাতনের প্রমাণ সংগ্রহের জন্য ‘SAAKSHI’ নামক একটি ডিজিটাল পোর্টালও চালু করা হয়েছে। এই আইনি লড়াইকে শক্তিশালী করতে প্রবীণ আইনজীবী ও সাংসদ কপিল সিব্বল ১ কোটি টাকার একটি বিশেষ তহবিল প্রদানের ঘোষণা দিয়েছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিজেপি’র মুখপাত্র সৌরভ দাস, রত্না সিং এবং আশুতোষ রাঙ্কা।

প্রবীণ আইনজীবী কপিল সিব্বল দেশের প্রতিটি জেলাস্তরে আইনজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছেন, যাতে কোনো আন্দোলনকারী আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন। এছাড়া, ‘SAAKSHI’ পোর্টালের মাধ্যমে ভুক্তভোগীরা পুলিশি নির্যাতনের ছবি ও ভিডিও আপলোড করতে পারবেন, যার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সরকারের কাছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের লিখিত আশ্বাসের দাবি জানিয়েছে সিজেপি। দ্রুত এই প্রতিশ্রুতি না পাওয়া গেলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলের প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *