১ অগস্ট থেকে লাইনে দাঁড়ানোর দিন শেষ, তৎকাল টিকিটে আসছে বড় চমক!

ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। কাউন্টারে ভিড় ও দীর্ঘ লাইনের সমস্যা কমাতে পশ্চিম মধ্য রেলওয়ে (WCR) জোনে নতুন টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে, যা আগামী ১ অগস্ট থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, এসি ক্লাসের জন্য সকাল ৮:৩০ থেকে ৯:০০টা এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ৯:০০ থেকে ৯:৩০টা পর্যন্ত টোকেন বিতরণ করা হবে। তবে টিকিট বুকিংয়ের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকছে; এসি ক্লাসের বুকিং সকাল ১০টা এবং নন-এসি ক্লাসের বুকিং সকাল ১১টা থেকেই শুরু হবে।

নতুন এই পদ্ধতিতে প্রতিটি কাউন্টারে এসি ক্লাসের জন্য ১০টি ও নন-এসি ক্লাসের জন্য ১৫টি টোকেন বরাদ্দ থাকবে। টোকেন থাকা যাত্রীরা টিকিট পাওয়ার পর বাকিদের জন্য ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বুকিং চলবে। রেলের নির্দেশ অনুযায়ী, টোকেনটি সম্পূর্ণ অহস্তান্তরযোগ্য এবং টিকিট কাটার সময় বৈধ সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। বর্তমানে শুধুমাত্র পশ্চিম মধ্য রেলওয়ে জোন পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করছে, তবে পাইলট প্রজেক্টটি সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য জোনেও তা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *