দুর্গাপুজোর আগেই ১৪ হাজার কনস্টেবলের চাকরি, খুশির জোয়ার রাজ্যজুড়ে!

পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। দুর্গাপুজোর আগেই দীর্ঘদিনের নিয়োগ জট কাটিয়ে প্রশিক্ষিত ১৪,০০০ কনস্টেবলকে কাজে যোগদান করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া রাজ্যে পুলিশের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় কম থাকায় আগামী কয়েক বছরে ধাপে ধাপে আরও ১ লক্ষ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে থাকা প্রায় ৪৭,০০০ শূন্যপদ দ্রুত পূরণেরও আশ্বাস দেওয়া হয়েছে। সম্প্রতি ভবানীভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে।

নিয়োগের পাশাপাশি পুলিশ কর্মীদের জন্য একাধিক আর্থিক ও প্রশাসনিক সুবিধা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেভেন্থ পে কমিশন অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর করা এবং অক্টোবরে বাড়তি ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) প্রদান করা। এছাড়া প্রবীণ ও মহিলা পুলিশ কর্মীদের সুবিধার্থে তাঁদের নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় বদলির সুযোগ দেওয়া হবে এবং রেশনের ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আদলে বিশেষ তদন্তকারী সংস্থা (SIA) গঠন এবং রাজ্যের ২৫০ থেকে ৩০০টি থানাকে আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রাফিক পুলিশদের সুরক্ষার জন্য উন্নত মানের রেনকোট, ছাতা ও গামবুট বিতরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *