আগের মতো গরমিল চলবে না! কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রাজ্য প্রশাসনের কাজে স্বচ্ছতা ও গতি ফেরাতে সরকারি প্রতিটি দফতরে নিয়মিত অভ্যন্তরীণ অডিট (ইন্টারনাল অডিট) বাধ্যতামূলক করল রাজ্য সরকার। কলকাতার মিলনমেলায় আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে আর কোনো অভিযোগের অপেক্ষায় বসে না থেকে নির্দিষ্ট পঞ্জিকা বা ক্যালেন্ডার মেনে এই অডিট কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রশাসনিক পরিকাঠামো জোরদার করতে সরকার সব ধরণের আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনে চার্ডার্ড অ্যাকাউন্ট্যান্টদের সাহায্যও নেওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, অডিটের ক্ষেত্রে কোনো ধরনের ‘স্যাম্পল সমীক্ষা’ বা নমুনা পরীক্ষা আর চলবে না। প্রতিটি দফতরের অডিট পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করে সেই রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে (সিএমও) পাঠাতে হবে। পুরনো সরকারের আমলে অডিটের অভাবজনিত অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশ রাজ্য সরকারের প্রশাসনিক নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির সুযোগ অনেকাংশে কমিয়ে আনবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *