দিল্লির পর ভোপাল, উত্তাল রাজপথ! সরকারি বাসভবন ঘেরাও করলেন তরুণ কৃষকরা।

মুগ ডাল কেনা, সার বণ্টন এবং জটিল ‘ই-টোকেন’ প্রথা বাতিলের দাবিতে মধ্যপ্রদেশের ভোপালে বিশাল বিক্ষোভ শুরু করেছেন দুই হাজারের বেশি কৃষক। মঙ্গলবার রাতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভোপাল সীমান্তে প্রবেশ করে তারা মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকারি বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে অগ্রসর হয়েছেন। বর্তমানে সাভারকর ব্রিজের কাছে অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষকরা। পুরো এলাকাটি বর্তমানে বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ (RAF) মোতায়েন করে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

আন্দোলনরত কৃষকদের প্রধান দাবি, উৎপাদিত মুগ ডালের ১০০ শতাংশই সরকারকে কিনতে হবে। বর্তমানে কেন্দ্রীয় নীতি অনুযায়ী মাত্র ২৫ শতাংশ ফসল সরকারিভাবে কেনার সুযোগ থাকায় কৃষকরা খোলা বাজারে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ফলে প্রতি কুইন্টালে তাদের ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান হচ্ছে। এ বছর রাজ্যে রেকর্ড ২০.১৬ লাখ মেট্রিক টন মুগ উৎপাদিত হলেও সরকার মাত্র ৪.৫৪ লাখ টন কেনার অনুমতি দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাতে কৃষিমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ব্যর্থ হওয়ার পর রাজ্য সরকার একটি বিশেষ মন্ত্রী কমিটি গঠন করেছে এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে অতিরিক্ত ফসল কেনার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। এই আন্দোলনে প্রবীণ কৃষকদের পাশাপাশি এবার তরুণ ‘জেন-জি’ সমর্থকরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *