শিয়ালদহ স্টেশনে নতুন গেট, বিমানবন্দরের মতো আধুনিক সুযোগ-সুবিধা! কোন দরজায় কোন প্ল্যাটফর্ম?

শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনের পরিকাঠামোয় বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে পূর্ব রেল। বৃহস্পতিবার শিয়ালদহ ডিআরএম-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। নতুন পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার থেকেই দূরপাল্লার ট্রেনের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে স্টেশনে একটি নতুন ‘সেন্ট্রাল গেট’ খুলে দেওয়া হচ্ছে। ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সুবিধার্থে ৪০০ বর্গমিটারের একটি বিশেষ জায়গা তৈরি করা হয়েছে, যাতে ভারী ব্যাগ ও লাগেজ নিয়ে যাত্রীরা অনায়াসে চলাচল করতে পারেন।

যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্ম অনুযায়ী ঢোকার পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন থেকে নতুন ‘সেন্ট্রাল গেট’ দিয়ে ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানো যাবে। ‘প্রফুল্ল দ্বার’ দিয়ে ১ থেকে ৫ নম্বর, ‘মেইন গেট’ দিয়ে ৬ থেকে ১০ নম্বর এবং ‘সাউথ গেট’ দিয়ে ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মে যাতায়াত করতে হবে। এছাড়া স্টেশনে বিমানবন্দরের মতো আধুনিক পিক-আপ ও ড্রপ-অফ পয়েন্ট, অত্যাধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এবং প্ল্যাটফর্মের মেঝের সামগ্রিক উন্নতিসাধন করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *