মিটিং-মিছিলের গাইডলাইন নিয়ে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের!

রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে মিটিং-মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দিষ্ট নিয়মবিধি বা গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের মুখ্যসচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত ২৪ জুলাই ধর্মতলায় এসএফআই-এর বিক্ষোভ মিছিলে সাংবাদিক ও পুলিশের ওপর দুষ্কৃতী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ‘এই সময়’ সংবাদমাধ্যমের সিনিয়র সাংবাদিক শিলাদিত্য কর হাইকোর্টে মামলাটি দায়ের করেন। মামলার আবেদনে সাংবাদিকদের ওপর হামলার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, ওই মিছিলে সমাজবিরোধীরা ঢুকে সাংবাদিক ও পুলিশের ওপর হামলা চালিয়েছিল। অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন যে, রাজনৈতিক দলগুলোর বিক্ষোভের পদ্ধতি ও সময়সীমা বজায় রাখতে রাজ্য সরকার নির্দিষ্ট গাইডলাইন তৈরিতে প্রস্তুত।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *