২৮ কোটি উদ্ধার: টুলুর টাকা নিয়ে মুখ খুললেন মিনারের স্ত্রী!

বীরভূমের মহম্মদবাজারের ডেউচায় এক বিশেষ অভিযানে সাড়ে ২৮ কোটি টাকা নগদ ও প্রায় ১৫ কেজি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার মোট বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে তদন্তকারীদের অনুমান।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বাড়িটির বিভিন্ন গোপন জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার করা হয়। নোটগুলো গণনার জন্য ৫টি কাউন্টিং মেশিন ও ৫টি বড় ট্রাঙ্ক ব্যবহার করা হয়। উদ্ধারকৃত অর্থ ও সোনা কঠোর নিরাপত্তায় সিউড়িতে বীরভূম পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্তের বাড়িটি আপাতত সিল করে দিয়েছে প্রশাসন।

এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর এর উৎস নিয়ে ধৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, ব্যবসায়ী টুলু মণ্ডল এক বছর আগে এই টাকা রেখে গিয়েছিলেন। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাথরের ব্যবসার আড়ালে এই বিপুল কালো টাকার নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হতো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *