সংসদে রাহুলের ‘ইডিয়টস’ মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বিজেপি!

লোকসভায় প্রশ্নফাঁসরোধী বিল বা পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সংসদে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী ‘ইডিয়টস’ ও ‘অন্ধভক্ত’ শব্দ দুটি প্রয়োগ করেন এবং আরএসএস ও কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। এই মন্তব্যের পরই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ শাসকদলের নেতারা একে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে লোকসভার কার্যবিবরণী থেকে তা মুছে ফেলার দাবি জানান।

রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, লোকসভার মতো জায়গায় এমন কুরুচিকর ও অসংসদীয় শব্দ প্রয়োগ কোনো সুস্থ গণতন্ত্রে কাম্য নয়। একই সঙ্গে তিনি প্রশ্নফাঁসরোধী বিল পাশ হওয়াকে ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করে বলেন, এটি নরেন্দ্র মোদি সরকারের ‘গ্যারান্টি’ পূরণের প্রমাণ। শমীক ভট্টাচার্যের অভিযোগ, বিরোধী দল বিভ্রান্তি তৈরির মাধ্যমে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, তবে এই বিল তাঁদের জন্য একটি কড়া জবাব।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *