৮ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি অফিসে কী বললেন মদন মিত্র?

পুর নিয়োগ দুর্নীতির মামলায় টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বুধবার দুপুর ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ম্যারাথন জেরা শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র দাবি করেন, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং তদন্তকারীদের প্রয়োজনীয় সব নথি জমা দিয়েছেন। এছাড়া তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা পুর নিয়োগ দুর্নীতির তদন্তের অংশ হিসেবেই ইডি বিধায়ককে তলব করেছিল। এর আগে গত জুন মাসে মদন মিত্রের দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালায়। সেই ঘটনার পর থেকেই ইডি একে একে বিধায়কের স্ত্রী অর্চনা মিত্র এবং দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্রকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে। পরিবারের সদস্যদের জেরার পর বুধবার খোদ বিধায়ককে দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *