ইডি জেরার ৮ ঘণ্টা, কী বললেন মদন মিত্র?

পুরনিয়োগ দুর্নীতি মামলা: ইডির দপ্তরে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ মদন মিত্রকে

পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশির পর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে টানা প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেন তিনি। ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মদন মিত্র দাবি করেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন এবং তিনি তদন্তে সবরকম সহযোগিতা করেছেন। নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি জানান, জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট ছাড়া তাঁর কাছে চাওয়া সমস্ত তথ্যই তিনি ইডি আধিকারিকদের কাছে জমা দিয়েছেন। তাকে পুনরায় তলব করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই রাজ্যের পুরনিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলার তদন্তের অংশ হিসেবেই এর আগে কামারহাটির বিধায়কের দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তদন্তের সূত্র ধরেই এবার একে একে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং তাঁর দুই ছেলে শুভরূপ মিত্র ও স্বরূপ মিত্রকেও তলব করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *