৭ দিনেই সরকারি ফাইল নিষ্পত্তি, নবান্নের নতুন নির্দেশে শোরগোল!

বার্তা ডেস্কঃ

সরকারি দপ্তরে গিয়ে অনুমোদনের অপেক্ষায় ফাইল পড়ে থাকার সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন দপ্তরের মধ্যে ফাইল আটকে থাকা এবং প্রয়োজনীয় মতামত বা সম্মতির অভাবে সরকারি প্রকল্পের কাজ গতি হারাচ্ছে। এই সমন্বয়ের অভাব দূর করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। অন্য দপ্তর থেকে আসা চিঠি বা ফাইল এখন থেকে সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইলের উপর নজরদারি চালাতে প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সচিবদের নিয়মিত অমীমাংসিত ফাইলের অগ্রগতি খতিয়ে দেখতে হবে। নির্দিষ্ট দপ্তরগুলির মধ্যে আলোচনা করে ফাইল নিষ্পত্তি করা না গেলে দ্রুত বিষয়টি মুখ্যসচিবের নজরে আনতে হবে। পশ্চিমবঙ্গ সচিবালয় ম্যানুয়াল, ২০১৯ এবং সরকারি কাজ পরিচালনার নিয়ম মেনেই সমস্ত ফাইল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে প্রশাসনিক কাজে অযথা দেরি কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *