সোডিয়াম-পটাশিয়ামের নিদান! শুভেন্দুর তোপে কাঁপছে তৃণমূল?

বার্তা ডেস্কঃ

সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তারির পর পুলিশ প্রশাসনের একাংশকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, বিরোধী দলনেতার অঙ্গুলিহেলনে কাজ করে কিছু পুলিশ অফিসার তাঁর ঘনিষ্ঠদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। একই সঙ্গে নাম চিহ্নিত করে রাখা হচ্ছে দাবি করে ভবিষ্যতে তাঁদের পরিণতির বিষয়েও সরাসরি সাবধান করেন অভিষেক।

অভিষেকের এই চরম হুঁশিয়ারির পরেই তাঁকে তীব্র কটাক্ষ ও পাল্টা তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অভিষেকের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদেই সব তথ্য সামনে আসছে। কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, অভিষেকের ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা’ হয়েছে এবং চিকিৎসায় কোনো বাধা থাকবে না। অভিষেকের হুমকির পর রাজ্য রাজনীতিতে জোর রাজনৈতিক চর্চা শুরু হলেও তাঁর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *