বন্দুকের নলের মুখে সুনীল শেট্টি, মার্কিন মুলুকে কী ঘটেছিল অভিনেতার সঙ্গে!
বার্তা ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টির পেশাদার জীবনের তিন দশকেরও বেশি সময় অতিক্রান্ত। রোম্যান্টিক থেকে অ্যাকশন হিরো—সব রূপেই তিনি দর্শকদের মন জয় করেছেন। কিন্তু সিনেমার শুটিংয়ে গিয়ে তারকাদের নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঁটে’ ছবির শুটিংয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছিল এক হাড়হিম করা ঘটনা। তৎকালীন ভয়ংকর পরিস্থিতির স্মৃতি আজও তাড়া করে বেড়ায় অভিনেতাকে, যা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছিল আমেরিকার ইতিহাসে আলোচিত ৯/১১ ঘটনার সময়। সে সময় লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন সুনীল শেট্টি। হোটেলের চাবি ভুলে যাওয়ায় এক আমেরিকান ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়েই বিপত্তি বাঁধে। গালভর্তি দাড়ি থাকায় এবং ভুল বোঝাবুঝির কারণে ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে পুলিশ ডাকেন। মুহূর্তের মধ্যে সশস্ত্র মার্কিন পুলিশ এসে বন্দুক তাক করে এবং অভিনেতাকে মাটিতে শুইয়ে হাতকড়া পরিয়ে দেয়। পরে প্রোডাকশন টিমের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সুনীল শেট্টি প্রাণে রক্ষা পান।