২৬ বছরের ইতিহাসে প্রথম নারী সঞ্চালক, মহারাষ্ট্রের মঞ্চে মাধুরীর তাক লাগানো চমক!

বার্তা ডেস্কঃ

দুই দশকেরও বেশি সময় পর টেলিভিশনের সঞ্চালকের ভূমিকায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কোনোরকম নাচের রিয়্যালিটি শো নয়, এবার তাঁকে দেখা যাবে জনপ্রিয় শো ‘কোন হোনার ক্রোড়পতি’-র সঞ্চালকের আসনে। মারাঠি সংস্কৃতির আবহে তৈরি এই শো-এর আসন্ন সিজন তাঁর উপস্থিতিতে সম্পূর্ণ নতুন মাত্রা পেতে চলেছে। সম্প্রতি সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করার পাশাপাশি একটি টিজার প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

সামনে আসা প্রোমোতে সবুজ রঙের ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি, নাকে মারাঠি ধাঁচের ‘নাথ’, কপালে ‘চন্দ্রকোর’ টিপ এবং হাতে সবুজ চুড়িতে একেবারে মহারাষ্ট্রের চেনা রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। শুধু সাজপোশাকই নয়, সাবলীল মারাঠি ভাষায় দর্শকদের সঙ্গে তাঁর কথোপকথনও নজর কেড়েছে। উল্লেখ্য, ভারতে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ফ্র্যাঞ্চাইজির ২৬ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো মহিলা সঞ্চালক হিসেবে কোনো সংস্করণের দায়িত্ব নিচ্ছেন মাধুরী। ফলে তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *