ভারতের গ্যাস গ্রাহকদের মাথায় হাত! ঘরে বসে EKYC করতে গিয়ে কেন হচ্ছে মারাত্মক সমস্যা?
বার্তা ডেস্কঃ
সরকারি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস পেতে হলে আগামী ১৬ আগস্টের মধ্যে EKYC প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। অন্যথায় অতিরিক্ত মূল্য দিয়ে সিলিন্ডার কিনতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে দ্রুত এই কাজ সেরে ফেলার তাগিদ তৈরি হয়েছে। অনেক গ্রাহক ডিলারের কাছে গিয়ে বা নিজ নিজ মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস স্ক্যান করে সহজেই এই কাজ সম্পন্ন করলেও, একটি নির্দিষ্ট সংস্থার গ্রাহকরা মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন।
ইন্ডেন বা অন্যান্য গ্যাসের ক্ষেত্রে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে সহজে EKYC করা গেলেও, ভারত গ্যাসের গ্রাহকরা ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছেন। নিয়ম অনুযায়ী সংস্থার নির্দিষ্ট ‘Hello BPCL’ অ্যাপে প্রবেশ করতে গিয়ে ওটিপি না আসা, অ্যাপ ক্র্যাশ করা বা হোমস্ক্রিনে আটকে যাওয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে। বহু চেষ্টা করেও পরবর্তী ধাপে এগোতে না পারায় নির্ধারিত ডেডলাইনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন এই সংস্থার উপভোক্তারা।