১০ বছর পর বলিউডে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন আতিফ আসলাম!

বার্তা ডেস্কঃ

পুলওয়ামা কাণ্ডের পর থেকেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানি শিল্পীদের কাজের পথ বন্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে দীর্ঘ এক দশক ধরে নিষিদ্ধ থাকা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় পাক গায়ক আতিফ আসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত সরকারের ওই সিদ্ধান্তের পরই তিনি নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন। একসময়ে বলিউডে একাধিক সুপারহিট গান উপহার দেওয়া এই শিল্পী দাবি করেছেন, নিষেধাজ্ঞা না এলে হয়তো তিনি নিজের মতো করে স্বাধীনভাবে গান তৈরি করার সাহস পেতেন না।

যদিও ভারতীয় ছবিতে তাঁর প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করা বন্ধ রয়েছে, তবুও অনুরাগীদের ভালোবাসায় এতটুকু ঘাটতি পড়েনি। আতিফের মতে, ভারতীয় ভক্তরা আজও বিভিন্ন উপায়ে তাঁর গান শোনেন এবং ভালোবাসেন। শিল্পী আরও জানিয়েছেন, তিনি ভারতীয় ভক্তদের ভীষণ মিস করলেও ভারতে গিয়ে কাজ করার পরিবেশ বা সেই প্রক্রিয়াকে মোটেও মিস করেন না। নিজের কেরিয়ারের এই মোড় ঘোরানো পরিস্থিতির জন্য উল্টে সংশ্লিষ্ট পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *