অবশেষে মিলবে আবাসের টাকা, জেনে নিন কবে পাবেন!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বর্তমানে রাজ্যজুড়ে চালু হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্প। সম্প্রতি রাজ্যের ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানো শুরু হয়েছে। এরই মাঝে রাজ্য সরকারের আবাস প্লাস সমীক্ষায় অন্তত ২৩ লক্ষ গৃহহীন পরিবারকে চিহ্নিত করা হয়েছে। আগামী ১৫ আগস্ট এই সমীক্ষার কাজ সম্পূর্ণ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে বিশেষ সেলফ সার্ভে পদ্ধতি চালু করা হয়েছে।
বাংলার গৃহহীন মানুষেরা যাতে খুব সহজেই অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন, তার জন্য আবাস প্লাস ২০২৪ অ্যাপের মাধ্যমে এই সেলফ সার্ভে প্রক্রিয়াটি কার্যকর করা হয়েছে। অ্যাপের মাধ্যমে নাম তোলার পর সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্টের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করে ধাপে ধাপে তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাসের টাকা পৌঁছে দেওয়া হবে। কোনো যোগ্য উপভোক্তা যাতে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।