দুবাইয়ে বাজেয়াপ্ত হতে চলেছে ২৪২টি গাড়ি, পাথরসম্রাটের কি তবে শেষ রক্ষা হবে না?

বার্তা ডেস্কঃ

টুলু মণ্ডলের ২৪২টি ট্রাক ও ডাম্পার ই-লক করে দিয়ে তাঁর ২০০ কোটির ব্যবসায়িক সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে কঠোর পদক্ষেপ করেছে প্রশাসন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার মধ্যে হাজিরা না দিলে তাঁকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হয়েছে এবং দেশজুড়ে গাড়ি নামলেই তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে নতুন মোড় এনে বোলপুরের সরকারডাঙ্গা গ্রাম থেকে টুলুর তিন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে টুলুর স্ত্রীর নামে সম্পত্তির নথি এবং আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। প্রায় তিন মাস আগে দেশ ছেড়ে প্রথমে তুরস্ক ও পরে দুবাইয়ে আশ্রয় নেওয়া টুলু প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকেই ব্যবসা চালাচ্ছেন। নির্দিষ্ট সময়ে না ফিরলে তাঁর বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং দেশে ফিরিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *