নেতাজির নামে অফিস খুললেই মাসে ৩০ হাজার টাকা! শুভেন্দুর বড় ঘোষণা।
August 13, 2026
বার্তা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক ও কুরুচিকর মন্তব্যের আবহেই এক বড় পদক্ষেপ নেওয়া হলো। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সরাসরি পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ।
বিধানসভার বিশেষ অধিবেশনে জানানো হয়েছে, এই সেবা কেন্দ্রগুলি সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা করে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি আগস্ট মাস থেকেই কার্যকর হতে চলেছে এই প্রকল্প।
অনুদান পাওয়ার কড়া শর্তাবলি:
টাকা মিললেও এর জন্য কিছু আবশ্যিক শর্ত পূরণ করতে হবে:
- বাধ্যতামূলক নামকরণ: বিধায়ক কার্যালয়ের নাম দিতে হবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’।
- নির্দিষ্ট ছবি: রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর থেকে অনুমোদিত নেতাজির ধুতি-পাঞ্জাবি পরা নির্দিষ্ট ছবিটি কার্যালয়ে টাঙাতে হবে।
শর্ত না মানলে কোনো অনুদান পাওয়া যাবে না এবং সমগ্র বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন স্পিকার।