স্বাধীনতা দিবসে নজিরবিহীন চমক, অতিথি হয়ে আসছেন ৫ রাজ্যের প্রতিনিধি!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের উদ্‌যাপনে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার ১৫ আগস্টের অনুষ্ঠানে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য পাঁচটি রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে জাতীয় সংহতি আরও দৃঢ় হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সকাল ৯টার পর থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত, প্রতিটি প্রশাসনিক স্তরে পতাকা উত্তোলনের স্পষ্ট নিয়ম ও দায়িত্ব বেঁধে দিয়েছে কেন্দ্র।

আনুষ্ঠানিকতার বাইরে এবার স্বাধীনতা দিবসকে জনমুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসেবে টানা এক মাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করতে হবে। এছাড়া, সন্ধ্যা ৬টার পর রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে আয়োজিত হবে ‘অ্যাট হোম’ অনুষ্ঠান, যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্টজনদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান প্রদানের মাধ্যমে এই বছর স্বাধীনতা দিবসকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *