অন্নপূর্ণা যোজনার নিয়মে বড় বদল, কারা পাবেন বিশেষ সুবিধা?
August 13, 2026
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, মাসে দশ হাজার টাকার বেশি উপার্জনকারী বা বছরে বারো লক্ষ টাকা পারিবারিক আয় রয়েছে এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে সাধারণ উপভোক্তাদের জন্য একাধিক নিয়ম শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মহিলারাও অন্নপূর্ণা যোজনার টাকা একসঙ্গে পাবেন। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট বাড়ির নিয়ম শিথিল করা হয়েছে। আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে সরাসরি টাকা পাঠানো শুরু হবে।