‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম হোক ‘পশ্চিমবঙ্গ’! রাজ্যসভায় জোরালো দাবি সুকান্ত মজুমদারের
বার্তা ডেস্কঃ
কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার উদ্যোগকে স্বাগত জানানোর আবহেই এবার রাজ্যের নাম নিয়ে রাজ্যসভায় সরব হলেন বঙ্গ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘ওয়েস্ট বেঙ্গল’ বা ‘পশ্চিম বঙ্গাল’ নয়, ইতিহাস ও গৌরব বজায় রেখে রাজ্যের নাম রাখা হোক ‘পশ্চিমবঙ্গ’। এই প্রসঙ্গেই নাম না করে পূর্বতন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে রাজ্যের নাম ‘বাংলা’ করার এক অপচেষ্টা চালানো হয়েছিল।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে শুধু রাজ্যের নাম পরিবর্তনই নয়, আরও কয়েকটি ঐতিহাসিক স্থান ও স্টেশনের নাম বদলের জোরালো সওয়াল করেন শমীক ভট্টাচার্য। বিহারের নাম পরিবর্তন করে ‘পাটলিপুত্র’ করার পাশাপাশি তিনি বখতিয়ারপুর রেল স্টেশনের নাম দ্রুত বদলানোর দাবি জানান। ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী বখতিয়ার খিলজির নামে স্বাধীন ভারতে রেল স্টেশন থাকা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি। রাজ্যসভায় শমীকের এই বক্তব্যকে ট্রেজারি বেঞ্চের সাংসদরা পূর্ণ সমর্থন জানান।