নৈহাটির বড়মায়ের ভক্তদের জন্য সুখবর, দর্শন ও ভোগের নতুন নিয়মে চমক!

বার্তা ডেস্কঃ

নৈহাটির বড়মা মন্দিরের ভক্তদের সুবিধার্থে এবং পরিচালনায় স্বচ্ছতা আনতে একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি গঠিত নৈহাটি বড়কালী পুজো কমিটির ২১ সদস্যের নতুন ট্রাস্ট। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চিকিৎসক ডা. এইচ এস পাঠক এবং সম্পাদক পদে রয়েছেন তাপস ভট্টাচার্য। দর্শনার্থীরা যাতে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মায়ের পুজো দিতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনে বিশেষ নজরদারি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বড়মায়ের ভোগের ব্যাপ্তি বাড়ানো এবং দাতব্য চিকিৎসালয়ের পরিসর আরও বড় করার মাধ্যমে জনসেবামূলক কাজকে আরও ব্যাপক রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মন্দির পরিচালনার আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এবং বিগত দিনের নানা বিতর্ক দূর করতেও গৃহীত হয়েছে ঐতিহাসিক পদক্ষেপ। ট্রাস্টের মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানান, এবার থেকে পুজোর সমস্ত অনুদান প্রত্যক্ষ ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা হবে এবং মায়ের প্রতিটি গয়নার নিখুঁত হিসেব রাখা হবে। ভক্তদের আস্থা ও পূর্ণ স্বচ্ছতা সুনিশ্চিত করতে প্রতি সপ্তাহে প্রাপ্ত অনুদানের বিস্তারিত হিসেব মন্দিরে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দর্শনার্থীদের ভিড় সামলে সহজ দর্শন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই এখন নতুন ট্রাস্টের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *