বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের, জায়গা পাকা করল কোন দল?
বার্তা ডেস্কঃ
২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানদের টপকে দশম ও শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে যৌথভাবে এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দু’বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত কোয়ালিফায়ার পর্বে অংশ নিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই করতে হবে দলটিকে।
৩০ সেপ্টেম্বর ২০২৬ কাট-অফ ডেটের আগে ভারতের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে সেই ম্যাচগুলিতে জয় পেলেও আফগানিস্তানকে টপকে সরাসরি যোগ্যতা অর্জনের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, এখনও পর্যন্ত বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়া দেশগুলি হলো ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবোয়ে। নতুন এই ফর্ম্যাটে কোয়ালিফায়ার পর্ব থেকে আরও কয়েকটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।