স্কুলের পাঠ্যবইতে এবার শ্যামাপ্রসাদের জীবনী, নবান্নের বড় ঘোষণায় হইচই!

বার্তা ডেস্কঃ

‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। নবান্নে বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও আত্মবলিদান অন্তর্ভুক্ত করা হবে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়—সর্বস্তরের পাঠ্যসূচিতে এই অধ্যায় স্থান পাবে। পাশাপাশি, রাজ্য শিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের যৌথ উদ্যোগে তাঁর ওপর বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ পূর্ণাঙ্গ বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান এতদিন যথাযথ প্রচার পায়নি। রাজ্য সরকারের এই উদ্যোগে তাঁর ঐতিহাসিক সংগ্রাম সর্বস্তরে পৌঁছে দেওয়া হবে। এছাড়া হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সংস্কার, স্থানীয় গ্রন্থাগারের মানোন্নয়ন এবং একটি স্মৃতি মিউজিয়াম গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বছরভর উদযাপনের অংশ হিসেবেই এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *