মহিলাদের বছরে ৫০ হাজার টাকা! যোগী সরকারের মেগা চালে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের পাশে টানতে এক বিরাট প্রকল্পের পরিকল্পনা করছে যোগী সরকার। সূত্রের খবর, এই স্কিমে যোগ্য মহিলাদের বছরে ৫০ হাজার টাকা দেওয়া হতে পারে, যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। ভোটের আগেই প্রথম দফায় ২০ হাজার টাকা এবং বাকি অর্থ তিনটি কিস্তিতে দেওয়ার খসড়া তৈরি হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার পাশাপাশি এই অর্থ সাহায্য নিয়ে এখনও কোনো সরকারি ঘোষণা না হলেও, প্রমীলা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এটিকে বিজেপির বড় রাজনৈতিক চাল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই তোপ দেগেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, গত দশ বছরের ব্যর্থতা ঢাকতে ও ভোট কিনতেই গেরুয়া শিবির খয়রাতির রাজনীতি করছে। জনগণের প্রশ্নের মুখে পড়ে বিজেপি এখন অর্থের ওপর নির্ভর করছে বলেও দাবি করেন তিনি। তবে সরকারের কড়া সমালোচনা করলেও নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে নেই সপা-ও। অখিলেশ পাল্টা প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের দল ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রতি বছর তা বাড়ানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *