খড়গপুর আইআইটিতে চাঞ্চল্য, উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ!

বার্তা ডেস্কঃ

আইআইটি খড়্গপুর চত্বরে ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের ভেতরে নালন্দা কমপ্লেক্সের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই তরুণকে। মৃত পড়ুয়ার নাম অঙ্কিত শর্মা (২০)। রাজস্থানের বাসিন্দা অঙ্কিত ছিলেন এই প্রথিতযশা প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি প্রতিষ্ঠানের গোখেল হলের আবাসিক ছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে গভীর শোক ও চাঞ্চল্য। প্রাথমিক ধারণায় নালন্দা কমপ্লেক্সের ওপর থেকে পড়ে যাওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আইআইটি প্রশাসন। খড়্গপুর থানার পুলিশ রহস্যজনক এই মৃত্যুর আসল কারণ ও নেপথ্যের ঘটনা জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *