ছাত্রীকে বাইকে তুলে শ্লীলতাহানি, শিক্ষকের কুকীর্তি ফাঁস হতেই জনতার গণধোলাই!

বার্তা ডেস্কঃ

জলপাইগুড়ির ময়নাগুড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের ওপর চড়াও হয়ে গণধোলাই দিল উত্তেজিত জনতা। অভিযুক্ত শিক্ষকের নাম উত্তম সরকার, যিনি বার্নিশ এলাকার একটি হাইস্কুলের প্যারাটিচার এবং স্থানীয় একটি টিউটোরিয়াল হোমও চালান। অভিযোগ উঠেছে, গত বুধবার সন্ধ্যায় তিনি ওই ছাত্রীকে বাইকে চাপিয়ে জলঢাকার দিকে নিয়ে যান এবং সেখানে তার সাথে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন।

পরদিন বৃহস্পতিবার নির্যাতনের শিকার ওই ছাত্রী স্কুলে গিয়ে পুরো ঘটনাটি অন্যান্য শিক্ষকদের জানায়। খবরটি ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা স্কুলে হাজির হন। অভিযুক্ত শিক্ষককে ঘরাও করে জামার কলার ধরে মাটিতে ফেলে কিল, ঘুসি ও জুতোপেটা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করেছে এবং শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *