ক্যানসার জয়ের পর মণীষা কৈরালার জীবন বদলে দেওয়া সেই রাত!

বার্তা ডেস্কঃ

সালটা ২০১২, নেপালের একটি হাসপাতালে চিকিৎসকদের থেকে স্টেজ ফোর ওভারিয়ান ক্যানসারের খবর শোনার পর থেকেই পায়ের তলার মাটি সরে গিয়েছিল অভিনেত্রী মণীষা কৈরালার। দিনের আলো নিভে যখন রাত নামল, সেই সময়টি হয়ে উঠেছিল তাঁর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও লম্বা রাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন লড়াইয়ের স্মৃতিচারণা করে অভিনেত্রী জানান, হাসপাতালে শুয়ে মনে হচ্ছিল তিনি হয়তো বাঁচবেন না। এই মারাত্মক অসুখ তাঁকে চরম একাকীত্বের মুখে দাঁড় করিয়েছিল, যা বলিউডের চাকচিক্যময় দুনিয়াতেও তাঁকে তাড়িয়ে বেড়াত।

মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনকে নতুনভাবে দেখা শুরু করেছেন এই অভিনেত্রী। অপ্রয়োজনীয় ভিড় সরিয়ে এখন পরিবার এবং হাতে গোনা কয়েকজন কাছের মানুষের সঙ্গেই তিনি শান্তি খুঁজে পান। একই সঙ্গে কাজের ধরনেও এসেছে আমূল পরিবর্তন। দিনে আঠারো ঘণ্টা কাজের ব্যস্ততা ছেড়ে এখন স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন তিনি। নিউ ইয়র্কে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ‘হীরামাণ্ডি’ ও ‘সঞ্জু’-র মতো প্রজেক্টে দুর্দান্ত কামব্যাক করে প্রমাণ করেছেন, তিনি সত্যিই অপরাজেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *