মাত্র ১৭ সেকেন্ডের ভিডিও, তবু রেহাই নেই! অনন্তের বিরুদ্ধে FIR, শুরু তদন্ত

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম আইনি সংকটে পড়লেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা নিয়ে বিতর্কিত দাবির জেরে রাজ্য সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ হারিয়েছিলেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় মাত্র ১৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করে আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করলেও তাতে শেষ রক্ষা হলো না।

কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের এক স্থানীয় বাসিন্দার লিখিত অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেছে কোচবিহার জেলা পুলিশ। পুলিশ সুপার মণীশ জোশী জানিয়েছেন, লিখিত আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ আইনি তদন্ত শুরু হয়েছে। নেতাজির মর্যাদাহানি বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের কড়া অবস্থান এবং “আইনের ঊর্ধ্বে কেউ নন” এই বার্তার পর সাংসদের বিরুদ্ধে পুলিশ পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *