৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ কাড়তে পারত না!

বার্তা ডেস্কঃ

অভয়ার বাবার নতুন অভিযোগ দায়েরের মাত্র দুই দিনের মাথায় পুলিশি পদক্ষেপে বড় সাফল্য মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতির পর ওড়িশা থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং রাতে খড়দহ থেকে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৯ আগস্ট অভয়ার স্মরণসভায় মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন, যার পরেই ত্বরান্বিত হয় তদন্ত প্রক্রিয়া। এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অভয়ার পরিবার।

গ্রেপ্তারির পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছেন অভয়ার মা। তিনি আক্ষেপ করে লিখেছেন, পাঁচ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে তাঁর মেয়েকে কেউ কাড়তে পারত না। বর্তমান প্রশাসনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সবার দায়িত্বশীল অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী সব মায়ের সুরক্ষা নিশ্চিত করছেন। পাশাপাশি, এনআরএসের নার্সের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *