আমেরিকার শুল্ক ফাঁকি দিতে চিনের কারসাজি! কাঠগড়ায় ভারত?

বার্তা ডেস্কঃ

আমেরিকার চড়া শুল্ক এড়িয়ে চিনা পণ্য মার্কিন বাজারে ঢোকানোর অভিযোগে সরাসরি ভারতের নাম জড়াল। হোয়াইট হাউসের এক নতুন প্রতিবেদনে ভারতকে চিনা পণ্যের একটি বড় ‘শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক’-এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা পিটার নাভারোর প্রকাশ করা ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ শীর্ষক এই রিপোর্টে দাবি করা হয়েছে, চিন থেকে সরাসরি পণ্য না পাঠিয়ে তৃতীয় দেশের মাধ্যমে তা আমেরিকায় পাঠানো হচ্ছে। বিশ্বের প্রায় ৪০টি দেশের মধ্যে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘টিয়ার ওয়ান’ (Tier 1)-এর তালিকায় রাখা হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় প্রশ্নচিহ্ন তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বেআইনি প্রক্রিয়ার কারণে আমেরিকা বিপুল পরিমাণ রাজস্ব ও কর্মসংস্থান হারাচ্ছে। বিশেষ করে ভারতের পুণে-গুজরাত-চেন্নাই করিডর থেকে চিনা পণ্যের এই পুনঃরফতানি মার্কিন শিল্পের উপর চাপ তৈরি করছে। এর জেরে আমেরিকা পণ্য আটক ও অতিরিক্ত শুল্ক বসানোর মতো কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। ফলে এই রিপোর্টের জেরে আগামী দিনে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে কূটনৈতিক চাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *