বঙ্গবিভূষণ বিতর্কে পিছু হঠলেন অনন্ত মহারাজ, গ্রেপ্তারির ভয়েই কি ক্ষমা চাইলেন?

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বঙ্গবিভূষণ সম্মান হারানোর পরই সুর বদলালেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা এবং আজাদ হিন্দ ফৌজ নিয়ে তাঁর মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হলে রাজ্য সরকার প্রাক্তন মমতাবান্ধব এই সাংসদের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নেয়। এই সিদ্ধান্তের পর তীব্র জনরোষের মুখে পড়ে অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন তিনি।

প্রাথমিকভাবে নিজের বক্তব্যে অনড় থাকলেও, নেতাজিকে অপমানের অভিযোগে পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করায় অনন্ত মহারাজের সম্ভাব্য আইনি পরিণতি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গ্রেপ্তারির জল্পনা ও চতুর্মুখী চাপের আবহেই বাধ্য হয়ে নিজের অবস্থান থেকে পিছু হেটেছেন তিনি। তবে এই নাটকিয় ক্ষমা প্রার্থনার পর রাজ্য সরকার বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে নাকি অনন্ত মহারাজের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, তা নিয়ে নজর এখন পুরো রাজ্যের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *