১৬ আগস্টের মধ্যে এলপিজি ই-কেওয়াইসি না করলেই বন্ধ হতে পারে ভর্তুকি!

বার্তা ডেস্কঃ

দেশের কোটি কোটি এলপিজি (LPG) গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর। রান্নার গ্যাসে নির্ধারিত ভর্তুকি বজায় রাখতে এবং নিয়মিত সিলিন্ডার সরবরাহ সচল রাখতে আগামী ১৬ আগস্টের মধ্যে আধার-ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) বা ফেস অথেন্টিকেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে গ্রাহকরা চরম সমস্যায় পড়তে পারেন—এমনকি ভর্তুকি বন্ধ হয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার কিনতে হতে পারে।

গ্যাসের অপব্যবহার ও কালোবাজারি রোখা এবং প্রকৃত উপভোক্তাদের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছানোই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

ই-কেওয়াইসি সম্পন্ন করার পদ্ধতি:

  • অনলাইন: গ্যাস সংস্থার অনুমোদিত মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এটি করা সম্ভব।
  • অফলাইন: সরাসরি স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ই-কেওয়াইসি করিয়ে নেওয়া যাবে।

সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকুন: ই-কেওয়াইসি হালনাগাদ করার নামে কোনো ব্যক্তি ফোনে ওটিপি (OTP), ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এটিএম পিন বা ইউপিআই পাসওয়ার্ড চাইলে তা কখনোই প্রকাশ করবেন না। যেকোনো প্রতারণা এড়াতে শুধুমাত্র গ্যাস সংস্থার নিজস্ব অফিশিয়াল অ্যাপ, স্বীকৃত ওয়েবসাইট অথবা সরাসরি ডিস্ট্রিবিউটারের সঙ্গেই যোগাযোগ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *