‘নিব্বা নিব্বি’র মুক্তি নিয়ে ধোঁয়াশা, হার্ড ড্রাইভ চুরি নাকি স্রেফ পাবলিসিটি স্টান্ট?

বার্তা ডেস্কঃ

ওটিটি প্ল্যাটফর্ম জি৫ বাংলায় বহুল প্রতীক্ষিত ছবি ‘নিব্বা নিব্বি’র মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অগস্ট। তবে নির্ধারিত সূচির ঠিক কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে প্ল্যাটফর্মটি জানায়, হার্ড ড্রাইভ চুরি হওয়ার দরুন স্থগিত করা হয়েছে ছবির মুক্তি। তবে ঘটনাটি কতটা সত্যি আর কতটা প্রচারের কৌশল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কারণ, পুরো ছবিটির গল্পই তৈরি হয়েছে একটি হার্ড ড্রাইভকে কেন্দ্র করে। এর আগে অন্যান্য কিছু সিরিজেও একই ধরনের প্রচার দেখা যাওয়ায়, সাধারণ নেটিজেনদের বড় অংশই এটিকে কেবলই একটি পাবলিসিটি স্টান্ট বলে মনে করছেন।

তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবিতে মূল চরিত্রে দম্পতির ভূমিকায় দেখা যাবে সৌরসেনী মৈত্র ও ঋশভ বসুকে। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অভিনব ঘোষ ও প্রাঞ্জল দাসের মতো শিল্পীরা। ছবিটির ট্রেলার জুড়ে রয়েছে টানটান উত্তেজনা, অ্যাকশন এবং বেপরোয়া নতুন প্রজন্মের গল্প। মুক্তির ঠিক প্রাক্কালে হার্ড ড্রাইভ চুরির এই নাটকে একদিকে যেমন দর্শকরা বিভ্রান্ত, তেমনই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বিপুল কৌতূহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *