সন্ত্রাস থেকে মুক্ত সিন্ধুর জল, স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির হুঙ্কার!

বার্তা ডেস্কঃ সন্ত্রাস থেকে মুক্ত সিন্ধুর জল, স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির হুঙ্কার!

রাত পোহালেই উদযাপিত হতে চলেছে দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এই ঐতিহাসিক ক্ষণের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভাষণের শুরুতেই বন্দেমাতরম ধ্বনির পাশাপাশি তিনি দেশের কৃষক ও জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদ ও তাদের মদদদাতারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। এছাড়া অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর নিখুঁত আঘাত হানার অসাধারণ সক্ষমতারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

অন্যদিকে, দেশের যুবসমাজ ও পাবলিক পরীক্ষাব্যবস্থার সম্পূর্ণ স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি। প্রশ্নপত্র ফাঁস ও যেকোনো ধরনের অনৈতিক কার্যকলাপ রোধে সরকারের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে দেশের আগামী দিনের মূল রূপকার হিসেবে অভিহিত করেন। পাশাপাশি, বিশ্ব অর্থনীতির বর্তমান অনিশ্চয়তার মধ্যেও ভারতের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি এবং ডিজিটাল ইকোনমির দ্রুত প্রসার নিয়ে গভীর আস্থা প্রকাশ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *