বয়সের অজুহাতে হুমকি, অপমানেই কি আত্মঘাতী প্রাক্তন মন্ত্রী!
বার্তা ডেস্কঃ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর বাড়ির পাশের তৃণমূল পার্টি অফিস থেকে নিজহাতে লেখা আত্মহত্যার চিঠি সহ মৃতদেহ উদ্ধার হয়, যেখানে তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। এই মৃত্যুর নেপথ্যে চরম অপমান ও মানসিক হেনস্থাকেই দায়ী করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বিস্ফোরক অভিযোগ, কোনো অপরাধ প্রমাণের আগেই আশিসবাবুকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছিল। এমনকি একুশে জুলাইয়ের সভায় যাওয়ার পথে শক্তিগড়ে বিজেপির এক মণ্ডল সভাপতি যেভাবে তাঁকে প্রকাশ্য হুমকি দিয়েছিলেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কুণাল ঘোষ জানান, শক্তিগড়ে চা খাওয়ার সময় বর্ধমান উত্তর বিধানসভার ছ’নম্বর মণ্ডল সভাপতি সৌমিত্র ঘোষ আশিস বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে তাঁকে নানা প্রশ্ন করেন এবং হাত তুলে মারার হুমকি দেন। সে সময় বয়সের কথা বলে তাঁর ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল, তা এক বয়স্ক নেতার পক্ষে অত্যন্ত আসাম্মানজনক ছিল। অন্যদিকে, অনুব্রত মণ্ডল জানান যে এই নোংরামোর বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে এবং তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পুরো ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।