গ্যাসের e-KYC নিয়ে বড় স্বস্তি, শেষ তারিখ কবে জানুন এখনই!

বার্তা ডেস্কঃ

এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করার শেষ সময়সীমা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র জল্পনা। ১৬ই আগস্টের মধ্যে প্রক্রিয়াটি শেষ না করলে অতিরিক্ত চার্জ কিংবা ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। ফলে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস ডিলারদের অফিসে এবং অনলাইনে উপচে পড়েছিল দীর্ঘ ভিড়। সাধারণ গৃহস্থ গ্রাহক থেকে শুরু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্যও এই প্রক্রিয়া বাধ্যতামূলক থাকায় দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গিয়েছিল।

তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। গ্যাস ডিলার অ্যাসোসিয়েশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এলপিজি e-KYC করার সময়সীমা আগামী ২৩শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে যাঁদের কেওয়াইসি এখনও বাকি রয়েছে, তাঁদের আর অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। নিকটবর্তী গ্যাস ডিলার অফিসে গিয়ে অফলাইনে অথবা সংশ্লিষ্ট কো ম্পা নির মোবাইল অ্যাপ ও আধার ফেস আইডি অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই এই জরুরি কাজ সম্পন্ন করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *