লালকেল্লা থেকে মোদীর কড়া বার্তা, ‘দিমাগি নকশাল’ থেকে সাবধান!

বার্তা ডেস্কঃ

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নতুন শব্দের প্রয়োগ করে দেশজুড়ে জোর চর্চা শুরু করেছেন। দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক ঐক্যের বার্তা দিতে গিয়ে ‘আরবান নকশাল’-এর পর এবার তিনি ব্যবহার করলেন ‘দিমাগি নকশাল’ শব্দটি।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সতর্ক করে জানান, সশস্ত্র মাওবাদ ও জঙ্গলের নকশালপ্রথা অনেকটাই নির্মূল করা সম্ভব হলেও একশ্রেণির মানুষ এখন শহর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলে সক্রিয় থেকে মতাদর্শগত নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে। এরা সরাসরি অস্ত্র না ধরলেও নিজেদের মানসিকতা দিয়ে সমাজকে বিভ্রান্ত করার সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে থাকে।

মোদী স্পষ্ট জানান, দশকের পর দশক ধরে নকশালবাদ বহু তরুণের ভবিষ্যৎ নষ্ট করেছে। তাই সমাজ ও দেশকে সুরক্ষিত রাখতে এই ‘দিমাগি নকশালদের’ অতি দ্রুত চিহ্নিত করে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে দেশের যুব সমাজকে হিংসার পথ ছেড়ে দেশের গঠনমূলক কাজে ও ঐক্যের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *