ফোন সারাতে গিয়ে চরম বিপদ! ফাঁস তরুণীর ব্যক্তিগত ভিডিও, কাঠগড়ায় দোকানদার।

বার্তা ডেস্কঃ

কলকাতা শহরের এক তরুণী তাঁর মোবাইল ফোন খারাপ হওয়ায় স্থানীয় একটি দোকানে সারাতে দেন। অভিযোগ, দোকানদার তরুণীর ফোন থেকে তাঁর অত্যন্ত ব্যক্তিগত ভিডিয়ো চুরি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ভিডিয়োটি ভাইরাল হতেই তরুণী তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের শিকার হন। ঘটনার জেরে তাঁর মানসিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে; এমনকি তাঁর বাবা-মাও তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন।

বর্তমানে ওই তরুণী মানসিক চাপে নিজেকে গৃহবন্দি করে ফেলেছেন, বদলে ফেলেছেন ফোন নম্বর এবং মুছে ফেলেছেন সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। জীবন তছনছ হয়ে যাওয়ার আশঙ্কায় ও বিচার চেয়ে তিনি ইতিমধ্যেই লালবাজার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *