লস্কর জঙ্গির বাড়িতে উড়লো তেরঙ্গা, কোথায় গা ঢাকা দিয়েছে আবিদ?

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের আনন্দ ও উদযাপনের মধ্যে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লুকিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবা জঙ্গি আবিদ রমজান শেখের পৈতৃক বাড়িতে এদিন উড়ল ভারতের জাতীয় পতাকা। লস্করের হয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকা আবিদের বাড়িতে তার বাবা-মাকে তেরঙ্গা হাতে দেখা যাওয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তীব্র শোরগোল শুরু হয়েছে। কাশ্মীর উপত্যকায় ভিন রাজ্যের শ্রমিক হত্যা এবং তরুণদের বিপথগামী করার মতো একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত এই সন্ত্রাসীর পরিবারের এমন ছবি নেটমাধ্যমে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে।

নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকার এই জঙ্গির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে ওয়ান্টেড জঙ্গির বাড়িতে তেরঙ্গার এই ঘটনাটি স্মরণ করিয়ে দিচ্ছে ২০২১ সালের স্বাধীনতা দিবসের সেই মুহূর্তটিকে, যখন আরেক নিহত জঙ্গি বুরহান ওয়ানির পরিবারও একইভাবে জাতীয় পতাকা হাতে তুলে নিয়েছিল। ভূস্বর্গের মাটিতে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মাঝেই সন্ত্রাসবাদীদের পরিবারের এমন প্রকাশ্যে জাতীয় পতাকা উত্তোলন বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *