এক পয়সাও নিলেন না, খেলেন না মিষ্টিও! প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যুতে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন বিধায়ক તથા বিদায়ী ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে নিজের বাড়ির দলীয় কার্যালয় থেকেই তাঁর দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। তৃণমূলের প্রাক্তন এই মন্ত্রীর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চাঞ্চল্যকর চিঠি উদ্ধার হয়েছে। চিঠিতে তিনি দাবি করেছেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করলেও তিনি কখনো দুর্নীতির সঙ্গে আপস করেননি। তাঁর আমলে চাকরি পাওয়া কর্মীদের থেকে এক পেয়ালা মিষ্টিও খাননি বা কোনো আর্থিক অনিয়ম করেননি। এমনকি টিআরডিএ-র টেন্ডার, চেকের সই বা কোনো প্ল্যান অনুমোদনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না বলেও উল্লেখ করেন। রাজনীতিতে আসাটাই হয়তো ভুল ছিল উল্লেখ করে, ভবিষ্যতে পরিবারের কাউকেই রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন তিনি।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর টিআরডিএ-তে প্রায় ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার তদন্তও শুরু হয়। এই প্রেক্ষাপটে আশিসের চিরকুটে অভিযোগ করা হয়েছে, তাঁকে হেয় করতেই চক্রান্ত করা হয়েছিল। তবে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। নির্বাচন হেরে যাওয়ার পর থেকে রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়া এই প্রবীণ নেতার সুইসাইড নোটটি আসল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও মৃত্যুর মূল কারণ এখনো অস্পষ্ট। এই ঘটনায় রামপুরহাটের রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং পূর্ণাঙ্গ তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *